১০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

শার্শায় বিজিবি’র হাতে ভারতীয় মদ ও ব্যাটারিচালিত ভ্যানসহ এক যুবক আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:০৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • / ৩৮

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত থেকে ভারতীয় মদ ও ব্যাটারিচালিত একটি ভ্যানসহ এক যুবককে আটক করেছে বিজিবি।

শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) রাতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)–এর কায়বা বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবি দীর্ঘদিন ধরেই গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় কায়বা সীমান্তে অভিযান চালিয়ে ৪ বোতল ভারতীয় মদ ও একটি ব্যাটারিচালিত ভ্যানসহ এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. ইউসুফ আলী (৩১)। তিনি শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের দাদখালী গ্রামের বাসিন্দা এবং মাহাফুজুর রহমানের ছেলে। উদ্ধারকৃত মদ ও ভ্যানের মোট আনুমানিক সিজার মূল্য ৬৬ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক ইউসুফকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ আনোয়ার বলেন, “সীমান্ত এলাকায় মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

শার্শায় বিজিবি’র হাতে ভারতীয় মদ ও ব্যাটারিচালিত ভ্যানসহ এক যুবক আটক

আপডেট: ০৩:০৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫