১০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

শার্শা সীমান্তে বিজিবি’র অভিযানে গাঁজা–কাশির সিরাপ ও মোটরসাইকেলসহ পাচারকারী আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৫৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • / ৫২

নিজস্ব প্রতিবেদক: খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)–এর অভিযানে যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযানে ভারতীয় গাঁজা, নিষিদ্ধ কাশির সিরাপ ও একটি মোটরসাইকেলসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স জানান, চোরাচালান ও মাদক পাচার রোধে সীমান্তজুড়ে নজরদারি বাড়ানো হয়েছে। এরই অংশ হিসেবে কায়বা ও রুদ্রপুর বিওপির যৌথ টহল দল অভিযান চালিয়ে ৫০ গ্রাম ভারতীয় গাঁজা, ৫০ বোতল ভারতীয় নিষিদ্ধ কাশির সিরাপ ‘উইনসেরেক্স’ এবং একটি মোটরসাইকেল জব্দ করে।

আটক ব্যক্তির নাম লিটন মিয়া (৩৭)। তিনি যশোরের শার্শা উপজেলার পাড়ের কায়বা গ্রামের শওকত আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জব্দ করা গাঁজা ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য ২ লাখ ৩০ হাজার ২০০ টাকা। মালিকবিহীন মাদকদ্রব্য ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে এবং আইন অনুযায়ী তা ধ্বংস করা হবে।

বিজিবি অধিনায়ক বলেন, “মাদকসহ যেকোনো ধরনের চোরাচালান বন্ধে আমাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

শার্শা সীমান্তে বিজিবি’র অভিযানে গাঁজা–কাশির সিরাপ ও মোটরসাইকেলসহ পাচারকারী আটক

আপডেট: ০৩:৫৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫