১০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

ভারত থেকে ডলার–রিয়াল পাচারের চেষ্টা: বেনাপোলে অর্ধ কোটি টাকাসহ ১ যাত্রী আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৪৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • / ৭৬

নিজস্ব প্রতিবেদক: ভারত থেকে বাংলাদেশে ডলার ও সৌদি রিয়াল পাচারের সময় প্রায় অর্ধ কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রাসহ এক যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) সকাল ৮টা ২০ মিনিটে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল আইসিপি টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি’র স্ক্যানিং রুমে তল্লাশির সময় পাসপোর্টধারী যাত্রী মো. শফিকুল ইসলামের (৪৬) ব্যাগ থেকে বিশেষ কায়দায় লুকানো ১০ হাজার মার্কিন ডলার এবং ১ লাখ ১০ হাজার সৌদি রিয়াল উদ্ধার করা হয়। এসব বৈদেশিক মুদ্রার আনুমানিক মূল্য ধরা হয়েছে ৪৮ লাখ ২০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিকুল জানান, তিনি ২০ নভেম্বর ব্যবসায়িক কাজে ভারতে যান। কলকাতায় অবস্থানকালে বাংলাদেশি নাগরিক লিটু নামে একজন তার কাছে অভিযুক্ত মুদ্রাগুলো হস্তান্তর করে। বাংলাদেশে ফেরার পর আরেক ব্যক্তি ফোনে যোগাযোগ করে তার কাছ থেকে ডলার ও রিয়াল সংগ্রহ করার কথা ছিল বলেও জিজ্ঞাসাবাদে জানান তিনি।

ঢাকার লালবাগের হরনাথ ঘোষ রোড এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম (পাসপোর্ট নং B 00745663)–এর বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোরের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারত থেকে বাংলাদেশে ডলার ও রিয়াল পাচারের চেষ্টা প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তে এ ধরনের অবৈধ মুদ্রা পাচার রোধে বিজিবি সব সময়ই সজাগ ও তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

ভারত থেকে ডলার–রিয়াল পাচারের চেষ্টা: বেনাপোলে অর্ধ কোটি টাকাসহ ১ যাত্রী আটক

আপডেট: ০২:৪৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫