১১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

যশোরে চাঞ্চল্যকর হত্যা মামলার দুই ওয়ারেন্টভুক্ত আসামি আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:১৩:১০ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / ৯২

নিজস্ব প্রতিবেদক: যশোরের কোতোয়ালী মডেল থানার চাঞ্চল্যকর হত্যা মামলার দু’জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬।

বুধবার (১৯ নভেম্বর ২০২৫) সকাল ১০টার দিকে সিপিসি-৩, যশোরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের পালবাড়ি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

র‌্যাব জানায়, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত, ওয়ারেন্টভুক্ত আসামিসহ অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে বাহিনীটি। বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণ মামলার পলাতক আসামিদের আইনের আওতায় আনতে কাজ করছে তারা।

এরই অংশ হিসেবে পালবাড়ি মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার দুই আসামি—মানিক কুমার (৫২) ও মুক্ত কুমার (৩৫)—কে গ্রেফতার করা হয়। তারা দু’জনই যশোরের কোতোয়ালী থানার শানতলা এলাকার কৃষ্ণ কুমারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারি নামযজ্ঞ অনুষ্ঠানে খাওয়া-দাওয়া নিয়ে বাদীর ছেলে ও তার বন্ধুদের সঙ্গে আসামিপক্ষের তর্ক-বিতর্ক হয়। পরদিন ২৪ ফেব্রুয়ারি ঝিকরগাছার মল্লিকপুর এলাকায় আবারও নামযজ্ঞ দেখতে গেলে আসামিরা পূর্বশত্রুতার জেরে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে জীবন দাস, স্বাধীন দাস ও দীপ্ত দাস গুরুতর আহত হন এবং স্থানীয়রা তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এরপর ২৫ ফেব্রুয়ারি আহতদের দেখতে হাসপাতালে যায় বাদীর ছেলে চয়ন দাস, অগ্নিদাস, রাজু দাস, সঞ্জীবন দাস ও মদন দাস। সেখান থেকে ফেরার পথে শানতলা গ্রামের পেপসি কোম্পানির প্রথম গেটের সামনে পৌঁছালে আসামিরা আবারও তাদের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত চয়ন দাসকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহত চয়ন দাসের বাবা কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।

র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মোঃ রেজাউল হক জানান, গ্রেফতারকৃত মানিক কুমার ও মুক্ত কুমারকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

Please Share This Post in Your Social Media

যশোরে চাঞ্চল্যকর হত্যা মামলার দুই ওয়ারেন্টভুক্ত আসামি আটক

আপডেট: ০৭:১৩:১০ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫