শার্শায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০পিস ইয়াবাসহ গ্রেফতার-১
- আপডেট: ১২:০৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
- / ১২৩

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৭ নভেম্বর ২০২৫) রাত সাড়ে ৮টার দিকে শার্শা থানার বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের টিম এ অভিযান পরিচালনা করে।
থানা সূত্রে জানা যায়, এসআই গোরাচাঁদ দাশ ও এএসআই মো. আব্দুস সালাম লিটনের নেতৃত্বে একটি টিম রাড়ীপুকুর এলাকা ঘিরে ফেলে অভিযান চালায়। এ সময় ১০ পিস ইয়াবাসহ স্থানীয় মাদক ব্যবসায়ী মো. সোহাগ হোসেন (২৮)–কে আটক করা হয়। তিনি শার্শার বাগআঁচড়ার রাড়ীপুকুর (স্কুলপাড়া) এলাকার মৃত আ. রাজ্জাকের ছেলে।
পুলিশ জানায়, অভিযানে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শার্শা থানায় মামলা নং-১২, তাং ১৭/১১/২০২৫, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
এদিকে, আটক সোহাগের বিরুদ্ধে এর আগেও মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে শার্শা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে পূর্বের মামলার তথ্য পাওয়া গেছে।
এ-বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলিম জানান, আটক আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানায়, এলাকায় মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।






















