ভারত থেকে বাংলাদেশী নারীর মরদেহ বেনাপোল দিয়ে হস্তান্তর
- আপডেট: ০৬:৩৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / ৬৮

নিজস্ব প্রতিবেদক : ভারতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী গোপালগঞ্জের এক নারী সাবিত্রী সিকদারের (৪৮) মরদেহ বেনাপোল ইমিগ্রেশন দিয়ে দেশে আনা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর ২০২৫) বিকেল ৪টা ৩০ মিনিটে তার মরদেহ ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ বাংলাদেশের কাছে হস্তান্তর করে।
মৃত সাবিত্রী সিকদারের পাসপোর্ট নম্বর A16082182। তিনি গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ উন্নত চিকিৎসার জন্য সাবিত্রী সিকদার ভারতে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ১১ নভেম্বর ২০২৫ তারিখ কলকাতার ডক্টর জে আর ধর এসডি হাসপাতালে মৃত্যুবরণ করেন। প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর আজ তার মরদেহ বাংলাদেশে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় ইমিগ্রেশন পুলিশ মরদেহ হস্তান্তর প্রক্রিয়ায় সহায়তা করে।




















