ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত
- আপডেট: ১১:৩৭:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / ১১৭

আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার : যশোর বেনাপোল মহাসড়কে ঝিকরগাছার গদখালি মঠবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় মোঃ হাসান (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি শার্শা উপজেলার বাঘুড়ি গ্রামের কবির হোসেন এর ছেলে। এই ঘটনায় হাসানের স্ত্রী প্রিয়াঙ্কা (১৯) আহত হয়েছেন।
ঘটনার সুত্রে জানা যায়, রবিবার (৮ নভেম্বর) রাত ৯ টার দিকে হাসান তার স্ত্রী প্রিয়াংকা (১৯)কে নিয়ে যশোর শহর থেকে গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেল যোগে রওনা দেন। ঝিকরগাছার গদখালী ইউনিয়নের মঠবাড়ির মোড়ে পৌঁছালে মোটরসাইকেলের গতিবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে অজ্ঞাতনামা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে হাসান গুরুতর আঘাতপ্রাপ্ত হন ও তার স্ত্রী সামান্য আঘাত পায়।
ঘটনাস্থল থেকে উপস্থিত পথচারী ও তার স্ত্রী মিলে দ্রুত তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্স যোগে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। যশোর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা -নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।




















