০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

যশোরের বসুন্দিয়ায় পাল স্টোর নামে একটি দুইতলা ভবন ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৪:০১ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / ১১০

সাঈদ ইবনে হানিফ ঃ যশোর সদর উপজেলার বসুন্দিয়া মোড়ের সর্ববৃহৎ মুদি দোকান (পাল স্টোরের) দ্বিতল ভবন ধসে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

৮ নভেম্বর (শনিবার) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ধসে পড়া ভবনের পাশে অপর একটি ভবন নির্মাণের জন্য ১৫ ফুট গভীর করে খুঁড়ে রাখার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

স্থানীরা বলেছেন, দোকানের পূর্ব ও পশ্চিম পাশের দেয়াল এবং দুই তলার ছাদসহ ভবনটি একেবারেই ভেঙে পড়েছে। ক্ষতি গ্রস্থ্য দোকানের পরিচালক পরেশ পাল জানিয়েছেন, ভবন ও গুরুত্বপূর্ণ মালামালসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের। তবে এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তারা।

এদিকে ভবন ধসে পড়ার খবর পেয়ে, যশোর ফায়ার সার্ভিস ইউনিট ঘটনা স্থলে পৌঁছে (মালামাল) উদ্ধার তৎপরতা চালানোর পাশাপাশি ভবন ধসে পড়ার কারণ খতিয়ে দেখেন। এসময়, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মানিকুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে, ক্ষতিগ্রস্ত ভবনের পাশে, অন্য একটি ভবন নির্মাণের জন্য যে, ১৫ ফুট গভীর করে (গর্ত) দীর্ঘদিন খুঁড়ে রাখা হয়েছে সেটিই এই দুর্ঘটনার কারণ।

বসুন্দিয়া মোড় বাজার কমিটির সভাপতি মোঃ ইউসুফ আলী বিশ্বাস, বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফজলুল হক ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

Please Share This Post in Your Social Media

যশোরের বসুন্দিয়ায় পাল স্টোর নামে একটি দুইতলা ভবন ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি

আপডেট: ১০:০৪:০১ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫