০২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে কম্বল ও কীটনাশকসহ ভারতীয় পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৪২:২১ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / ৫৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের সীমান্ত এলাকায় অভিযানে ভারতীয় কীটনাশক, শাড়ি, কম্বল ও কসমেটিকসসহ মালিকবিহীন চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৮ নভেম্বর ২০২৫) ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ টহলদল, শালকোনা বিওপি ও বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এ মালামাল উদ্ধার করে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩,৩৮,৮০০ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, “দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান রোধে আমাদের বিশেষ পরিকল্পনা অনুযায়ী সীমান্তে গোয়েন্দা নজরদারি ও অভিযান চালানো হচ্ছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত পণ্যগুলো যথাযথ প্রক্রিয়ায় বেনাপোল কাস্টমস হাউসে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে কম্বল ও কীটনাশকসহ ভারতীয় পণ্য জব্দ

আপডেট: ০৯:৪২:২১ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫