নিজামপুরে বিএনপি’র বর্ষীয়ান নেতা শাহাজান আলী আলালের ইন্তেকাল : দাফন সম্পন্ন
- আপডেট: ০৬:২৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / ১৭৯

নিজস্ব প্রতিবেদক: শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ শাহাজান আলী আলাল আর নেই।
মঙ্গলবার (৪ নভেম্বর-২০২৫) ভোরে তিনি ইন্তেকাল করেছেন— ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
মরহুমের জানাজা অনুষ্ঠিত হয় নিজামপুর কেরালখালী পাড়িয়ারঘোপ মাধ্যমিক বিদ্যালয় মাঠে। জানাজায় অংশ নেন অসংখ্য আত্মীয়স্বজন, স্থানীয় জনগণ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জানাজায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, যশোর-৮৫/১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মো. মফিকুল হাসান তৃপ্তি, জামায়তে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম তরফদার, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিমউদ্দিন ও সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, উপজেলা বিএনপির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মিলন, সহ-সভাপতি শাহাবুদ্দিন, ইদ্রিস মালিক, মতিয়ার রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মুননাফ।
এছাড়াও উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদাদ, শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. শহিদুল ইসলাম শহীদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব ইসতিয়াক আহমেদ শাওনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
নেতাকর্মীরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।




















