রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট: ০৭:৫৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / ৮৬

বি.এম বিল্লাল হোসেন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের এস.এস.সি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদ কামাল (তুষার) এর সভাপতিত্বে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি এন্ড সাইন্স এর এফ.এস.ই, ডিন, প্রফেসর ড. মোঃ আশরাফুল ইসলাম। সহকারী শিক্ষক মোঃ নুরুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- বীরমুক্তিযোদ্ধা এম এ আব্দুস সামাদ, রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ রবিউল ইসলাম, মোঃ ইলিয়াস কাঞ্চন, নওয়াপাড়া পৌরসভার প্রশাসক মোঃ মনিরুজ্জামান, শিক্ষক মোঃ রবিউল ইসলাম, মোঃ কামরুজ্জামান, মোঃ রেজাউল করিম, মোঃ মতিয়ার রহমান, শিক্ষক উত্তম কুমার পাল প্রমুখ।
এছাড়া অনুষ্ঠিত সমাবেশে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের এস.এস.সি পরীক্ষার্থীরা ও তাদের অভিভাবকবৃন্দ এবং রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।





















