১১:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

সীমান্তে বিজিবি’র অভিযানে পেস্তা বাদাম, আমসত্ত্ব, কিশমিশ ও জিরাসহ বিভিন্ন ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:১৭:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • / ১৩৬

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে বিশেষ অভিযানে মালিকবিহীন চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৭ অক্টোবর ২০২৫) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর টহলদল বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, অভিযানে ভারতীয় পেস্তা বাদাম, আমসত্ব, কিশমিশ, জিরা, শাড়ি, থ্রি-পিস, টু-পিস, পোশাক সামগ্রী, শাল, চাদর এবং কসমেটিকসসহ বিভিন্ন প্রকার পণ্য আটক করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য ৪ লাখ ৯৭ হাজার টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, সীমান্ত অঞ্চলে দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবির টহলদল নিয়মিত অভিযান পরিচালনা করে সফলতা অর্জন করছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকাকে চোরাচালানমুক্ত রাখতে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত পণ্যসমূহ যথাযথ প্রক্রিয়ায় বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

সীমান্তে বিজিবি’র অভিযানে পেস্তা বাদাম, আমসত্ত্ব, কিশমিশ ও জিরাসহ বিভিন্ন ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

আপডেট: ০৯:১৭:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫