বেনাপোলে ‘আমাদের প্রেসক্লাব বেনাপোল’-এর শুভ উদ্বোধন
- আপডেট: ০৯:৫৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
- / ৯২

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে বেনাপোলে ‘আমাদের প্রেসক্লাব বেনাপোল’ নামে একটি নতুন প্রেসক্লাবের যাত্রা শুরু হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর-২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় সানরুফ রেষ্টুরেন্টে কেক কেটে আনুষ্ঠানিকভাবে এ প্রেসক্লাবের উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা আবু তাহের ভারত।
এ সময় ‘আমাদের প্রেসক্লাব বেনাপোল’-এর সাত সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন দৈনিক যায়যায় দিনের বেনাপোল প্রতিনিধি জি এম আশরাফ এবং সদস্য সচিব হয়েছেন দৈনিক দিনকালের আব্দুল মতিয়ার রহমান মতিন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—দৈনিক পিরোজপুরের কথার মাহবুব খান, বার্তা জগৎ ২৪ অনলাইনের জহিরুল ইসলাম রিপন, বার্তা জগৎ এর স্টাফ রিপোর্টার শফিকুর রহমান উজ্জল, দৈনিক ভোরের দর্পণ-এর শার্শা প্রতিনিধি নাজমুল ইসলাম এবং দৈনিক স্বাধীন ভোরের জাকির হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা মোস্তাফিজ্জোহা সেলিম ও মনিরুজ্জামান, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান আক্তার, পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ এবং বিভিন্ন স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনিরুজ্জামান মনির।
নতুন এই প্রেসক্লাবের মাধ্যমে বেনাপোলের সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা ও এলাকার উন্নয়নমূলক সংবাদ প্রচারে নতুন দিগন্তের সূচনা হবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা।





















