০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

পাসের হার ও জিপিএ-৫ এ শীর্ষে বাঘারপাড়ার মির্জাপুর আদর্শ ডিগ্রী কলেজ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:২৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • / ১৫২

সাঈদ ইবনে হানিফ ঃ এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলেও বাঘারপাড়ায় শীর্ষ স্থান ধরে রেখেছে উপজেলার খাজুরায় অবস্থিত মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ।

এই প্রতিষ্ঠান থেকে এবছর ১৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১২৬ জন পাস করেছে। অনুপস্থিত ৩ জন। এর মধ্যে বিজ্ঞানে ২ জন ও মানবিক থেকে ৮ জন জিপিএ-৫ পেয়েছে। গড় পাসের হার শতকরা ৬৭.৭৪ ভাগ।

যেখানে সারাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা আশঙ্কাজনকরে ফেল করেছে সেখানে এই কলেজের ফলাফলে সন্তোষ প্রকাশ করেছে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী।

প্রাপ্ত তথ্য মতে, ফলাফলে রায়পুর স্কুল অ্যাণ্ড কলেজ রয়েছে দ্বিতীয় অবস্থানে। এ কলেজ থেকে ৭০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪৫ জন। এর মধ্যে ২ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার শতকরা ৬৪.২৮ ভাগ। তৃতীয় অবস্থানে থাকা জহুরপুর খবির-উর-রহমান কলেজ থেকে ১১৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৬১ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩ জন। পাসের হার শতকরা ৫৩.৫০ ভাগ।

এদিকে নিয়মিতভাবে এইচএসসিতে ভালো ফল অর্জনের কারণ হিসেবে মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম বলেন, ‘ছাত্রীদের অক্লান্ত পরিশ্রম ও তাদের প্রতি শিক্ষকদের নিবিড় মনোযোগ এবং অভিভাবকদের সহযোগিতা ছিলো বলেই- আমরা ভালো ফলাফলের ধারা বজায় রাখতে সক্ষম হয়েছি। তবে এ বছরে আমাদের শতভাগ পাসের অর্জন হাতছাড়া হয়েছে। এর আগে ২০১৯, ২০২০, ২০২১, ২০২২ ও ২০২৩ সালের ফলাফলে শতভাগ পাসের রেকর্ড ছিল। প্রতিষ্ঠানটি তাদের বিগত বছরগুলোর ভালো ফলাফল ধরে রেখে আগামীতে আরও ভালো কিছু অর্জন করবে এমনটাই প্রত্যাশা শিক্ষক ও অভিভাবক মহলের।

Please Share This Post in Your Social Media

পাসের হার ও জিপিএ-৫ এ শীর্ষে বাঘারপাড়ার মির্জাপুর আদর্শ ডিগ্রী কলেজ

আপডেট: ০৭:২৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫