০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

ঝিকরগাছা কামিল মাদরাসার সহকারী অধ্যাপক আব্দুস শুকুর এর বিদায়

নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:২২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / ১৯৩

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত ইসলামি শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদরাসার সহযোগী অধ্যাপক মাওলানা মোহাঃ আব্দুস শুকুর এর অবসর জনিত বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় মাদরাসার হলরুমে এই অনুষ্ঠান আয়োজিত হয়। ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মোঃ মুহিব্বুল ইসলাম এর সভাপতিত্বে এবং আরবি প্রভাষক গোলাম কিবরিয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদরাসার উপাধ্যক্ষ মোঃ বদিউজ্জামান, সহকারী অধ্যাপক নুরুল আমিন, মুহাদ্দিস আব্দুল মুহিত, সহকারী শিক্ষক আশরাফুজ্জামান বাবু, সহযোগী অধ্যাপক সুলতানা পারভীন।

মাওলানা মোহাঃ আব্দুস শুকুর ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদরাসায় ৩১ বছর ১৪ দিন চাকুরী করে আজ অবসরে গেলেন। এছাড়াও দীর্ঘদিন ধরে ঝিকরগাছা বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও খতিব হিসাবে দায়িত্ব পালন করছেন। দোয়া অনুষ্ঠানে মাদরাসার সকল শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

ঝিকরগাছা কামিল মাদরাসার সহকারী অধ্যাপক আব্দুস শুকুর এর বিদায়

আপডেট: ০২:২২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫