বসুন্দিয়ার নাইমা খাতুন (নতুন কু্ড়ি) প্রতিযোগিতায় পেয়েছেন জাতীয় পর্যায়ে সুযোগ
- আপডেট: ০৯:৩৭:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / ১১৭

সাঈদ ইবনে হানিফ ঃ যশোরের বসুন্দিয়ার নাইমা খাতুন নতুন কুড়ি প্রতিযোগিতায় বিভাগীয় অডিশন শেষে পেয়েছেন জাতীয় পর্যায়ে সুযোগ। সে বসুন্দিয়ার সদুল্যপুর প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।
তার এই কৃতিত্বে এলাকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তি পর্যায়ে অনেকেই মুগ্ধ হয়েছেন। একই সাথে এই খবরে পঞ্চমুখ হয়েছেন তার বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং সহপাঠি বৃন্দ।
জানা গেছে, নাইমা খাতুন নতুন কুঁড়ি ২০২৫ প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে অভিনয় ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছে।
সে আঞ্চলিক পর্যায়ে আবৃত্তি ও অভিনয়ে ইয়েস কার্ড পেয়েছিল। বিভাগীয় পর্যায়ে অডিশন শেষে অভিনয়ে পঞ্চম স্থান এবং আবৃত্তিতে নবম স্থান অর্জন করেছে। নতুন কুড়ি প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী প্রতিটি ইভেন্ট থেকে বিভাগের বেস্ট পাঁচজন জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে।
উল্লেখ্য নাইমা খাতুন, সদুল্যপুর গ্রামের প্রবাসী রাইজুল ইসলাম ও আকলিমা খাতুন এর কন্যা।





















