১১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

সাংবাদিক মনিরুল ইসলামের মুক্তির দাবিতে যশোর ও ফুলতলায় মানববন্ধন

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৪৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৩৫

নিজস্ব প্রতিবেদক ॥ দৈনিক দিনকাল ও দৈনিক লোকসমাজের শার্শা উপজেলা প্রতিনিধি এবং যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য সাংবাদিক মনিরুল ইসলামের মুক্তির দাবিতে যশোরের সাংবাদিক সমাজ সোমবার প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে।

বেলা ১১ টা থেকে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন।

মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক দিনকালের যশোর ব্যুরো প্রধান ও দৈনিক লোকসমাজ পত্রিকার সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান আকরাম, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ, দৈনিক লোকসমাজ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মজনুর রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংবাদিক অশোক দেবনাথ প্রমুখ।

মানববন্ধনে বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব নূর ইসলামসহ জেলার সি-ি নয়র সাংবাদিক নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন ও কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

বক্তারা বলেন, নির্ভীক, সৎ এবং সাহসী সাংবাদিক মনিরুল ইসলাম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। এই মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

বক্তারা আরও জানান, গত ২৪ সেপ্টেম্বর শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের গিলাপোল গ্রামের এক নারী একটি মিথ্যা অভিযোগে সাংবাদিক মনিরুল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। শার্শা থানা পুলিশ অভিযোগটি যথাযথ তদন্ত ছাড়াই মামলা হিসেবে গ্রহণ করে মনিরুল ইসলামকে আটক করে জেলহাজতে প্রেরণ করে। এটি সম্পূর্ণ সাজানো ও ভিত্তিহীন ঘটনা বলেও তারা দাবি করেন। মানববন্ধনে বক্তারা মনিরুল ইসলামের নিঃশর্ত মুক্তি এবং মামলার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

ফুলতলা (খুলনা) সংবাদদাতা জানান, দৈনিক লোকসমাজের শার্শা প্রতিনিধি ও মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেস ক্লাব ফুলতলার নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি শামসুল আলম খোকন, সহ-সভাপতি নূর মাসুম, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, যুগ্ম সম্পাদক শেখ ওসমান কবির, কোষাধ্যক্ষ মো. কামরুজ্জামান, সদস্য রমজান মাহমুদ অরণ্য, আমিনুল ইসলাম প্রমুখ।

অনুরুপ বিবৃতি দিয়েছেন প্রেস ক্লাব ফুলতলার সভাপতি তাপস কুমার বিশ্বাস, সহ-সভাপতি অধ্যাপক নেছার উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান, যুগ্ম সম্পাদক আনন্দ কুমার স্বর, রোমুন হোসেন, জাকির হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

সাংবাদিক মনিরুল ইসলামের মুক্তির দাবিতে যশোর ও ফুলতলায় মানববন্ধন

আপডেট: ১০:৪৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫