০৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবলের ২৬তম হত্যাবার্ষিকী উপলক্ষে যশোরে বিভিন্ন কর্মসূচীর উদ্যোগ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / ১৮

নিজস্ব প্রতিবেদক: অকুতোভয় কলমযোদ্ধা ও দৈনিক জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবলের ২৬তম হত্যাবার্ষিকী উপলক্ষে আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) দিনব্যাপী কর্মসূচি পালন করবে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)।

জেইউজে সূত্রে জানা গেছে, কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় যশোর প্রেসক্লাবে সাংবাদিকরা সমবেত হবেন।

এরপর কালো ব্যাজ ধারণ, শোক র‌্যালি, শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবলের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পরে সকাল সাড়ে ১১টায় যশোর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে স্মরণসভা।

হত্যাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সব কর্মসূচিতে জেইউজের সদস্যসহ জেলার সব সাংবাদিককে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন সংগঠনের সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন।

এদিকে, হত্যাবার্ষিকীর কর্মসূচি সফল করতে সোমবার (১৩ জুলাই) সকালে জেইউজে কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেইউজের সভাপতি সাজেদ রহমান।

সভায় বক্তব্য দেন জেইউজের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যুগ্ম সম্পাদক জয়ন্ত বসু, নির্বাহী সদস্য ও প্রতিনিধি ইউনিট চিফ রাহুল রায়, দৈনিক কল্যাণ ইউনিট চিফ লাবুয়াল হক রিপন, গ্রামের কাগজ ইউনিট চিফ নূর ইমাম বাবুল, দৈনিক স্পন্দন ইউনিটের ডেপুটি চিফ মিরাজুল কবীর টিটো এবং সমাজের কথার ডেপুটি চিফ এইচআর পরাগসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবলের ২৬তম হত্যাবার্ষিকী উপলক্ষে যশোরে বিভিন্ন কর্মসূচীর উদ্যোগ

আপডেট: ০২:০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬