বেনাপোলে অনিন্দ্য ইসলাম অমিতের জন্মদিনে দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট: ০৯:৩৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
- / ১৭১

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের জন্মদিন উপলক্ষে বেনাপোল পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল ও মৎস্যজীবী দলের যৌথ উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রবিবার (২৪ আগস্ট ২০২৫) বাদ মাগরিব বেনাপোল রহমান চেম্বারের সানরুফ রেষ্টুরেন্টে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় নেতৃবৃন্দ অনিন্দ্য ইসলাম অমিতের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দেশের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাহেব আলী মাস্টার, সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম রবি, বেনাপোল পৌর বিএনপি’র সহ-সভাপতি একেএম আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক মো. আক্তারুজ্জামান আক্তার, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. জুয়েল রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মজিদ সেক্টর, সাদীপুর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল মালেক, শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন।
আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মো. মফিজুর রহমান বাবুসদস্য সচিব মোঃ রায়হানুজ্জামান দিপু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ওমর ফারুক, পৌর কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. হাসান ইমাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সাহেদ আলী সবুজ, পৌর মৎস্যজীবী দলের সভাপতি মো. মফিজুর রহমান, শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. শরীফুল ইসলাম চয়ন ও সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাইমিনুল সাগর, পৌর ছাত্রদলের আহবায়ক মো. আরিফুল ইসলাম আরিফ ও সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন এবং বেনাপোল স্থলবন্দর চেকপোস্ট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দীনসহ পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন বড়আঁচড়া ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইদ্রিস আলী ইদু।





















