১২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

শার্শা ও উলশী ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা, সংগঠন চাঙা করতে নেতাকর্মীদের উদ্দীপনা

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • / ১৩৯

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যশোর জেলার শার্শা উপজেলার শার্শা ও উলশী ইউনিয়নে পৃথক কর্মীসভা করেছে। ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে এই কর্মীসভাগুলোর আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৪ আগস্ট-২০২৫) দুপুরে উলশী ইউনিয়নের ধলদাহ তবিবুর রহমান সরদার মাধ্যমিক বিদ্যালয়ে এবং বিকেলে শার্শা উপজেলা বিএনপির কার্যালয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রাকিবুল হাসান রিপনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. সেলিম হোসেন আশার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নেতাকর্মীরা বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে অংশ নেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম রেজা অর্ণব ও শফিকুল ইসলাম জয়।

এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াছি উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ইকরাজ আহমেদ রাজ, এস এম আবদুল হক, সাজেদুর রহমান সবুজ, মো. আবু বক্কর সিদ্দিকী মিলন, মেহেদী হাসান জনি, মনিরুজ্জামান মনি, তৌহিদুল ইসলাম তৌহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. মোখলেছুর রহমান, মো. আব্দুস সালাম সহ ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধারে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে আরও সংগঠিত ও কার্যকর হতে হবে। ইউনিয়ন পর্যায়ের এই কর্মীসভাগুলো আগামী আন্দোলনে-সংগ্রামে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে।

Please Share This Post in Your Social Media

শার্শা ও উলশী ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা, সংগঠন চাঙা করতে নেতাকর্মীদের উদ্দীপনা

আপডেট: ১০:০০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫