১২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

মাগুরার শালিখায় গাঁজাসহ  ব্যবসায়ী আটক ২

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • / ১৪২

শালিখা(মাগুরা)প্রতিনিধিঃ মাগুরা শালিখা শতখালী ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে নিজ বাড়ি থেকে ২৫০(দুইশত পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে শালিখা থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন মোঃ রাজু বিশ্বাস পিতা মোঃ আরব বিশ্বাস ও মোঃ হারুণ খাঁ পিতা মোঃতোতা খাঁ উভয় সাং-ছয়ঘোরিয়া।

গতকাল বুধবার (১৩ ই আগষ্ট) সন্ধ্যার দিকে তাদের আটক করে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,মাদক ব্যবসায়ী মোঃরাজু বিশ্বাস ও হারুণ খাঁ দীর্ঘ দিন ধরে নিজ বাড়িতে মাদকদ্রব্য গাঁজা বিক্রি করে আসছিলো।গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানা অফিসার ইনচার্জের নির্দেশনায় পুলিশের একটি টিম এসআই(নিঃ)আনোয়ার হোসেন ও এসআই(নিঃ) কাজী শাহ আলমসহ এএসআই (নি)মোঃ মঞ্জুরুল আলমের নেতৃত্বে সঙ্গীও ফোর্সসহ অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদের আটক করে।

এ বিষয়ে শালিখা থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃওলি মিয়া বলেন,২৫০(দুইশত পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ দুজনকে আটক করে, শালিখা থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে এবং বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া শালিখা উপজেলার মদক বিরোধী অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

মাগুরার শালিখায় গাঁজাসহ  ব্যবসায়ী আটক ২

আপডেট: ০৯:৩৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫