০১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

বেনাপোলে রাজস্ব আদায়ে রেকর্ড: কাস্টমসের কঠোর অবস্থানে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩১৬ কোটি টাকা বেশি

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:১৩:১০ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / ৩৩২

নিজস্ব প্রতিবেদক: ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউস।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক নির্ধারিত ৬ হাজার ৭০৫ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৭ হাজার ২১ কোটি ৫১ লাখ টাকা—যা পূর্বনির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি ৫১ লাখ টাকা বেশি। শতাংশের হিসেবে এ অর্জন ৪.৭২ শতাংশ প্রবৃদ্ধি।

কাস্টমস সূত্র জানায়, আগের অর্থবছর ২০২৩-২৪ সালে লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ৯৪৮ কোটি টাকা, অথচ আদায় হয়েছিল ৬ হাজার ১৬৭ কোটি ৩৮ লাখ টাকা। সেই সময়ও ২১৯ কোটি ৩৮ লাখ টাকার রাজস্ব বেশি আদায় হয়।

রাজস্ব আদায় বাড়লেও আমদানি কমেছে

২০২৪-২৫ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে ১৫ লাখ ৩৪ হাজার ৩৪০ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে, যা আগের বছরের তুলনায় কিছুটা কম। ২০২৩-২৪ অর্থবছরে আমদানি হয়েছিল ১৫ লাখ ৮১ হাজার ৯৫৪ মেট্রিক টন। তবে আমদানি কম হলেও রাজস্ব আদায় বেড়েছে, যা কাস্টমস কর্মকর্তাদের দক্ষতা ও শুল্ক ফাঁকি রোধে কঠোর অবস্থানেরই প্রমাণ।

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মো. কামরুজ্জামান বলেন, “আমদানির পরিমাণ ৮ শতাংশ কমলেও রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির হার বেড়েছে ১৩ দশমিক ৫১ শতাংশ। এটি আমাদের হাউসের জন্য উল্লেখযোগ্য একটি অর্জন। আমরা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছি।”

রপ্তানিতে মিশ্র চিত্র

২০২৩-২৪ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি হয়েছিল ৩ লাখ ৫০ হাজার ৭৭৪ মেট্রিক টন পণ্য, আর ২০২৪-২৫ সালে তা বেড়ে হয়েছে ৩ লাখ ৮১ হাজার ৪৪০ মেট্রিক টন। তবে বন্দর কর্তৃপক্ষ জানায়, রপ্তানির গতি আরও বাড়াতে অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম চলছে।

প্রতিদিন গড়ে ৪৫০ ট্রাক আমদানি, ১৭৫ ট্রাক রপ্তানি

বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, “প্রতিদিন গড়ে ৪০০ থেকে ৫০০ ট্রাক পণ্য বেনাপোল দিয়ে আমদানি হয়, আর রপ্তানি হয় ১৫০ থেকে ২০০ ট্রাক। রাজস্ব ফাঁকি রোধে কাস্টমসের কঠোর অবস্থানই এ সাফল্যের মূল কারণ।”

বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিবছর প্রায় ৪০ হাজার কোটি টাকার পণ্য আমদানি হয়, যার মাধ্যমে সরকার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১০ হাজার কোটি টাকা রাজস্ব পায়।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে রাজস্ব আদায়ে রেকর্ড: কাস্টমসের কঠোর অবস্থানে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩১৬ কোটি টাকা বেশি

আপডেট: ০৭:১৩:১০ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫