১১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

বাঘারপাড়ার যশোর-নড়াইল সড়কে স্পীড ব্রেকার নির্মানের দাবীতে সড়ক অবরোধ করে মিছিল

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৫২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • /

সাঈদ ইবনে হানিফ। সম্প্রতি পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে যশোর-নড়াইল মহাসড়কটি দক্ষিণ বঙ্গের সর্বাপেক্ষা ব্যস্ততম সড়কে পরিনত হয়েছে। একই সাথে বেড়েছে বিভিন্ন ধরনের যানবাহনের চাপ। ফলে

এই সড়কে প্রতিনিয়ত ঘটছে নানা ধরনের দুর্ঘটনা যাতে প্রাণহানি ঘটছে অহরহ । গত ছয় মাসে অন্তত শতাধিক দুর্ঘটনা ঘটেছে সড়কের বিভিন্ন অংশে। এরমধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে উপজেলার চাড়াভিটা এবং রুস্তম পুর এলাকায়। এলাকাবাসির অভিযোগ, দাতপুর বাজার সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও মন্দির অবস্থিত হওয়ায় শিক্ষার্থী পূজারী ও স্থানীয়রা জীবনের ঝুকি নিয়ে রাস্তা পারাপার ও চলাচল করে।

গত ২ দিন পূর্বে শ্যাম দত্ত নামে একজন ব্যবসায়ী এ স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ৩ ফেব্রুয়ারী মঙ্গলবার আবার একই স্থানে এক বৃদ্ধ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। এছাড়া বিগত ছয়মাসের মধ্যে এই সড়কের বিভিন্ন অংশে মোট ১৩ জন ব্যাক্তি দুর্ঘটনায় নিহত হয়েছে বলে স্থানীয়রা জানান। ধারাবাহিক এই সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত হওয়ায় স্থানীয় জনগণ ক্ষোভে ফুসে ওঠার একপর্যায়ে মঙ্গলবার স্থানীয়রা একটি স্পীড ব্রেকার নির্মাণের সড়ক অবরোধ করে মিছিল করে। এসময় সকল প্রকার যানবাহন বন্দ হয়ে যায়।

খবর পেয়ে বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সড়ক অবরোধ প্রত্যাহার এর অনুরোধ জানালে তারা অবরোধ প্রত্যাহার করার পর যান চলাচল স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

বাঘারপাড়ার যশোর-নড়াইল সড়কে স্পীড ব্রেকার নির্মানের দাবীতে সড়ক অবরোধ করে মিছিল

আপডেট: ০৮:৫২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬