০৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

বেনাপোলে টাস্কফোর্সের অভিযানে প্রায় বাইশ লক্ষ টাকার মোবাইল ও কসমেটিক্স সামগ্রী আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:১৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • / ২০৮

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল বাজারে বিজিবি কর্তৃক বিশেষ টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে একুশ লক্ষ বাহাত্তর হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রাকার পুরাতন মোবাইল এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে বিজিবি।

ভারতীয় চোরাচালানী পণ্য পাচার রোধে ম্যাজিস্ট্রেট, বিজিবি এবং পুলিশ এর সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করে রবিবার (১৮ মে) দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত একটি তল্লাশি অভিযান পরিচালনা করে।

টাস্কফোর্স পরিচালনা করেন মেজর মো: ফারজিন ফাহিম উপ অধিনায়ক যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি), মোঃ শওকত মেহেদী সেতু সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শার্শা উপজেলা এবং এসআই মামুন, বেনাপোল পোর্ট থানাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

টাস্কফোর্স অভিযান পরিচালনা করে বেনাপোল বাজারের রহমান চেম্বার এবং কসমেটিক মার্কেটের দোকান থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা ভারাতীয় ৩৭টি বিভিন্ন প্রকার মোবাইল এবং ৪০০টি প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য (একুশ লক্ষ বাহাত্তর হাজার পাঁচশত) টাকা।

বিজিবি অধিনায়ক জানান, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। চোরাচালান এ দেশের অগ্রগতি পথে এক বিরাট বাধাঁ স্বরূপ। চোরাচালান প্রতিরোধের পাশাপাশি রাজস্ব আহরণে সরকারকে সহযোগিতা করাই বিজিবি’র মূল উদ্দেশ্য। একই সাথে অবৈধ ভারতীয় পণ্য জব্দ করণে দেশীয় পণ্যের উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করেন। ভবিষ্যতে চোরাচালান রোধে এ ধরণের টাক্সফোর্স অভিযান অব্যাহত থাকবে বলে অবহিত করেন।

টাস্কফোর্সের মাধ্যমে জব্দকৃত চোরাচালানী মালামাল বেনাপোল কাস্টমসে জমা করা হযেছে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে টাস্কফোর্সের অভিযানে প্রায় বাইশ লক্ষ টাকার মোবাইল ও কসমেটিক্স সামগ্রী আটক

আপডেট: ০৯:১৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫