০৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

বেনাপোল সীমান্তে বিজিবি’র আলাদা অভিযানে মদ ফেন্সিডিলসহ সাড়ে পাঁচ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:২৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • / ২৪২

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে পাঁচ লক্ষ আটষট্টি হাজার পাঁচশত পঞ্চাশ টাকা মূল্যের বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, বিভিন্ন প্রকার চকলেট, বিভিন্ন প্রকার সিগারেট এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১৫ মে) বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল শালকোনা ও বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, বিভিন্ন প্রকার চকলেট, বিভিন্ন প্রকার সিগারেট এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য (পাঁচ লক্ষ আটষট্টি হাজার পাঁচশত পঞ্চাশ) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

বিজিবি সূত্র আরো জানান, জব্দকৃত বিভিন্ন ভারতীয় পণ্য কাস্টমে জমা করা হয়েছে এবং আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

বেনাপোল সীমান্তে বিজিবি’র আলাদা অভিযানে মদ ফেন্সিডিলসহ সাড়ে পাঁচ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ

আপডেট: ০৮:২৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫