০৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

প্রতারণায় উদ্ধারকৃত মোবাইল ও অর্থ হস্তান্তর: যশোরে পুলিশ সুপারের উদ্যোগে অনুষ্ঠান অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৪১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • / ১৪৪

সাব্বির হোসেন,যশোরঃ যশোরে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি (লস্ট অ্যান্ড ফাউন্ড সেল)-এর যৌথ অভিযানে উদ্ধারকৃত প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ফোন ও নগদ অর্থ হস্তান্তর অনুষ্ঠান আজ ১৫মে ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার বেলা ১২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধারের পর প্রকৃত মালিকদের নিকট মোবাইল ও অর্থ হস্তান্তর করেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান।

পুলিশ সুপার রওনক জাহান বলেন, “দিন দিন প্রতারণার ফাঁদ জটিল হচ্ছে, অপরাধীরা প্রযুক্তিগত দিক থেকে অত্যন্ত স্মার্ট হয়ে উঠেছে। তাই মোবাইল ফোনসহ যেকোনো ডিজিটাল ডিভাইস ব্যবহারে সবাইকে আরও বেশি সচেতন হতে হবে। বিশেষ করে মোবাইলে একান্ত ব্যক্তিগত ছবি সংরক্ষণ ও বিভিন্ন মাধ্যমে প্রেরণের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।”

তিনি আরও বলেন, “আপনাদের চোখ দিয়েই আমরা সমাজকে দেখি। সুতরাং সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে আপনারা পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করুন।”

এ সময় তিনি সাধারণ মানুষকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতনতা অবলম্বনের আহ্বান জানান।

উদ্ধারকৃত জিনিসপত্রের মধ্যে ছিল ৫০টি মোবাইল ফোন, ৪টি ইমো আইডি, ১০টি হোয়াটসঅ্যাপ আইডি, নগদ ও বিকাশে প্রতারণাকৃত ২,৫৬,০০০ টাকা; এছাড়া ৮ জন ভিকটিম উদ্ধার এবং টেলিগ্রাম প্রতারণার ঘটনায় মামলা রুজু ও ২ জন আসামি গ্রেফতার করা হয়েছে।

অনুষ্ঠানে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি টিমের সদস্যবৃন্দ, ভিকটিম এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

প্রতারণায় উদ্ধারকৃত মোবাইল ও অর্থ হস্তান্তর: যশোরে পুলিশ সুপারের উদ্যোগে অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট: ০৪:৪১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫