০১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

বেনাপোলে বিজিবি’র হাতে অবৈধ মালামাল আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫০:১২ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / ১৬৯

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে চল্লিশ হাজার সাতশত ষাট টাকা মূল্যের ভারতীয় শাড়ী, কম্বল, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে বিজিবি।

বুধবার (১৪মে) বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল বেনাপোল বিওপি’র সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে শাড়ী, কম্বল, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য (চল্লিশ হাজার সাতশত ষাট) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

বিজিবি সূত্র আরো জানান, জব্দকৃত বিভিন্ন ভারতীয় অবৈধ পণ্য কাস্টমে জমা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবি’র হাতে অবৈধ মালামাল আটক

আপডেট: ১০:৫০:১২ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫