১১:২০ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬

বেনাপোলে ভারতীয় ৫ লক্ষাধিক টাকা মূল্যের মদ ও পণ্য সামগ্রী আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৪৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / ২২৪

নিজস্ব প্রতিবেদক : বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে ৫ লক্ষ ৫০ হাজার ২ শত ৮৫ টাকা মূল্যের বিদেশী মদ, ভারতীয় শাড়ী, কম্বল, বিভিন্ন প্রকার চকলেট, পান মসলা, বিটেক্স মলম এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

বুধবার (৩০ এপ্রিল) বিজিবি এর টহলদল বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোষ্ট ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, ভারতীয় শাড়ী, কম্বল, বিভিন্ন প্রকার চকলেট, পান মসলা, বিটেক্স মলম এবং কসমেটিক্স।

আটক করে। আটককৃত মালামালের মূল্য ৫,৫০,২৮৫/- (পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার দুইশত পঁচাশি)* টাকা।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী,জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে ভারতীয় ৫ লক্ষাধিক টাকা মূল্যের মদ ও পণ্য সামগ্রী আটক

আপডেট: ০৮:৪৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫