তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক কর্মশালার উদ্বোধন
- আপডেট: ০৪:৪৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
- / ১৮৫

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়। তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক কর্মশালার উদ্বোধন করা হয়।
আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১১ টায় নীলফামারীর ডিমল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হল রুমে তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশের শীর্ষক কর্মশালা উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া, উপজেলা কৃষি অফিসার হাসান আল বান্না, বিএনপি জামাত ও নাগরিক কমিটির নেতৃত্ব বৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দের উপস্থিতিতে এ কর্মশালার উদ্বোধন করেন।
এসো দেশ বদলায়,পৃথিবী বদলায় স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া বলেন,আগামীতে বাংলাদেশকে এখনকার তরুদেরাই বিনির্মাণ করবে। তারুণ্যের ভাবনায় বাংলাদেশ কেমন হবে রূপকল্প এখানে তুলে ধরবে এবং সে অনুযায়ী তারা নিজেকে তৈরি করে, বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাবে। সেই উপলক্ষে তারুণ্যের চোখে বাংলাদেশ গঠনের এই প্রতিযোগিতা।উপজেলায় বিভিন্ন দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেবে। বিজয়ী দল জেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ছয় উপজেলার ছয়টি বিজয়ীদল জেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জেলার বিজয়ী দল বিভাগে, জেলাকে উপস্থাপন করবে। এভাবে উপজেলা থেকে জেলা,জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে জাতীয়পর্যায় পর্যন্ত চলবে প্রতিযোগিতাটি।

















