শিরোনাম:
বাঘারপাড়ায় বিলের মাঠ থেকে অচেতন অবস্থায় অজ্ঞাত যুবক উদ্ধার
নিউজ ডেস্ক
- আপডেট: ০৮:২৮:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- / ১৩

সাঈদ ইবনে হানিফ ঃ যশোরের বাঘারপাড়ায় ফাঁকা বিলের মধ্য থেকে অচেতন অবস্থায় অজ্ঞাত এক যুবককে উদ্ধার করেছে স্থানীয়রা।
ধারণা করা হচ্ছে কোন চক্র তাকে মৃত ভেবে মাঠের মধ্যে ফেলে রেখে গেছে।
জানা গেছে, ৬ জুলাই রবিবার ভোরে, উপজেলার দোহাকলা ইউনিয়নের নোয়াপাড়া বিলের মাঠে স্থানীয় কতিপয় ব্যক্তি গরু চরাতে মাঠে গেলে যুবক কে পড়ে থাকতে দেখে লোকজন খবর দেয়।
যুবকটি জীবিত আছে বুঝতে পেরে তারা তাকে উপজেলা সাস্থ্যকম্প্লেক্সে নেওয়ার ব্যাবস্থা করে। বিষয়টি ইতিমধ্যে থানা পুলিশকে অবহিত করা হয়েছে। তবে যুবকটির পরিচয় এখনো সনাক্ত করা যায়নি।
স্থানীয়দের ধারণা যুবকটি হয়তো কোন চক্রের ফাঁদে পড়েছিল। হতে পারে তাকে মৃত ভেবে এখানে ফেলে রেখে গেছ। ঘটনাটি নিয়ে এলাকায় বেশ চঞ্চল্যর সৃষ্টি করেছে ।





















