শিরোনাম:
চূড়ামনকাঠি ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক-১
নিউজ ডেস্ক
- আপডেট: ০৬:১০:১২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- / ১০

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রিপন হোসেন (৩৯) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, রবিবার (৫ জুলাই-২০২৬) সন্ধ্যা আনুমানিক ৫টা ৫০ মিনিটে জেলা গোয়েন্দা শাখার এসআই শেখ হাদিউজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে পরিচালিত এক অভিযানে যশোর সদর উপজেলার কোতোয়ালী মডেল থানার চুড়ামনকাঠি ইউনিয়নের ঝাউদিয়া বাজারসংলগ্ন মো. সাইফুল ইসলামের মালিকানাধীন একটি চায়ের দোকানের সামনে পাকা সড়ক থেকে রিপন হোসেনকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটক রিপন হোসেন যশোর জেলার কোতোয়ালী মডেল থানার ঝাউদিয়া গ্রামের ওসমান বিশ্বাসের ছেলে।
ডিবি পুলিশ জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সোমবার (৭ জুলাই) আটক ব্যক্তিকে যশোরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।






















