০৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

গদখালী বিজিবির অভিযানে ১ কেজি ১৫৮ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:২৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ২২ লাখ ৫৩ হাজার টাকার স্বর্ণের বার, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৬ জুন-২০২৬) ভোর সাড়ে ৪টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা থানার গদখালী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল বিওপির একটি আভিযানিক টহল দল।

আটক আসামি যশোরের বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের ইয়াসিন সরদারের ছেলে সাহাব উদ্দিন সরদার (৪৪)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাহাব উদ্দিনকে আটক করা হয়। পরে তার কোমরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১ কেজি ১৫৮ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, ঢাকার সায়েদাবাদ এলাকার একটি চোরাকারবারী চক্রের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে সীমান্তবর্তী পুটখালী দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

বিজিবির তথ্যমতে, উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য ২ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৭৫০ টাকা। এছাড়া জব্দ করা মোটরসাইকেলের মূল্য ১ লাখ ৫ হাজার টাকা এবং মোবাইল ফোনের মূল্য ১ হাজার ৪০০ টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২ কোটি ২২ লাখ ৫৩ হাজার ১৫০ টাকা।

আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, “সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এ ধরনের অপরাধ দমনে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্তে স্বর্ণসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

গদখালী বিজিবির অভিযানে ১ কেজি ১৫৮ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

আপডেট: ০৩:২৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬