১২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

যশোর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৩ হাজার ৯১০ পিস ইয়াবা ও ফেন্সিডিল জব্দ, আটক-১

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও ফেন্সিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন-২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল এবং বেনাপোল বিওপি সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মাদক ও অন্যান্য মালামাল জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, যশোর কোতোয়ালী থানার যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ভারতীয় ৩ হাজার ৯১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ধানখালী পূর্ব মুন্সিগঞ্জ গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল মামুন (৪২)।

এদিকে বেনাপোল বিওপির সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ২ বোতল ফেন্সিডিল, ২টি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল এবং নগদ ১ হাজার ৬২০ টাকা জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত আলামত বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে আটক আব্দুল্লাহ আল মামুনকে উদ্ধারকৃত ইয়াবাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।

জব্দকৃত মাদক ও অন্যান্য আলামতের আনুমানিক মূল্য ১৫ লাখ ৪৪ হাজার ৪২০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, “মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য পাচার প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ও চোরাচালান মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

যশোর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৩ হাজার ৯১০ পিস ইয়াবা ও ফেন্সিডিল জব্দ, আটক-১

আপডেট: ০৯:৩৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬