০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

যশোরে বিজিবির অভিযানে বিদেশি মদ ও চোরাই মোবাইল-সহ ভারতীয় নাগরিক আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / ১৬

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক ভারতীয় নাগরিকসহ মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ সময় ৩ বোতল বিদেশি মদ, ১১টি চোরাই মোবাইল ফোন এবং নগদ ১৪ হাজার ৭৫০ টাকা জব্দ করা হয়।

সোমবার (১৫ জুন,২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতোয়ালী থানার দাইতলা ব্রিজ এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে এসব মালামাল আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ৫৭ হাজার ৩২৪ টাকা।

এ ঘটনায় আটক ব্যক্তি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগণা জেলার বনগাঁ থানার সাহাপাড়া গ্রামের মুজিদ খানের ছেলে মিন্টু খান (৪৪)।

আটককৃত আসামিকে মামলার আলামতসহ যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য পাচার রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম দীর্ঘদিন ধরে অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

যশোরে বিজিবির অভিযানে বিদেশি মদ ও চোরাই মোবাইল-সহ ভারতীয় নাগরিক আটক

আপডেট: ০৯:৫৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬