০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

গোপালগঞ্জে র‌্যাবের অভিযানে হত্যাচেষ্টা মামলার ৩ পলাতক আসামি আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৪০:১৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / ১৫

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুসুমদিয়া মাজার এলাকা থেকে হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত তিন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬, যশোর ও ভাটিয়াপাড়া ক্যাম্পের যৌথ আভিযানিক দল।

র‌্যাব সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী থানার কুসুমদিয়া মাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় নড়াইলের কালিয়া থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত তিন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— শিশান থান্দার (৫০), বায়েজিদ থান্দার (৩০) ও তোকা থান্দার (২৫)। তারা সবাই নড়াইল জেলার কালিয়া উপজেলার হাড়িডাঙ্গা গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৯ মে জমি নিয়ে বিরোধের জেরে আসামিরা ভুক্তভোগী শাহাবুদ্দিন থান্দারকে নিজ জায়গায় চলাচলে বাধা দেন এবং ওই জমি দখলের চেষ্টা করেন। ঘটনার একপর্যায়ে আসামিরা রামদা, হাতুড়ি ও লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে শাহাবুদ্দিন থান্দারের বাড়িতে প্রবেশ করে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

শাহাবুদ্দিন থান্দারের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নড়াইলের কালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং চাঞ্চল্যকর অপরাধের সঙ্গে জড়িতদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

গোপালগঞ্জে র‌্যাবের অভিযানে হত্যাচেষ্টা মামলার ৩ পলাতক আসামি আটক

আপডেট: ০৭:৪০:১৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬