১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় চকলেট ও কসমেটিকস জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:২৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১২ জুন,২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল বিওপি সীমান্ত এলাকায় পরিচালিত চোরাচালানবিরোধী অভিযানে এসব পণ্য আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, অভিযানে ভারতীয় ৪৫৮টি চকলেট এবং ১২৭টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে।

জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২ হাজার ৩০০ টাকা।

আটককৃত চোরাচালান মালামাল প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি বিশেষ পরিকল্পনার আওতায় দীর্ঘদিন ধরে গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও পাচার কার্যক্রম রোধে বিজিবির কঠোর নজরদারি এবং আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় চকলেট ও কসমেটিকস জব্দ

আপডেট: ১০:২৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬