০৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবে দোয়া মাহফিল, কমিটির পদ পুনর্বিন্যাস

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:০২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • / ১৩

সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টারঃ যশোর এর ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির শোভনের মায়ের মৃত্যুতে সংগঠনের নিজস্ব কার্যালয় এক দোয়া মাহফিল মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সংগঠনকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ কিছু সাংগঠনিক সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

শুক্রবার (১ মে ২০২৬) বিকাল ৫ টাই এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খল করার লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় দীর্ঘদিন অনাগ্রহী, মেয়াদোত্তীর্ণ কার্ডধারী এবং সংগঠনের প্রতি দায়িত্বশীল নন—এমন কিছু সদস্যকে কমিটি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে বর্তমান কমিটির সদস্যদের পদ পুনর্বিন্যাস করা হয়েছে ।সংগঠনের সভাপতি সংশোধিত পূর্ণাঙ্গ কমিটির তালিকা খুব শিগগিরই প্রকাশ করা হবে বলে জানান

সভায় ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু বলেন, “একটি সংগঠনকে শক্তিশালী করতে শৃঙ্খলা, জবাবদিহিতা ও পেশাগত নৈতিকতার বিকল্প নেই। আজকের সিদ্ধান্তগুলো ক্লাবকে আরও সুসংগঠিত ও কার্যকর করবে।”

বাকড়া প্রেসক্লাবের সভাপতি ও ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হুসাইন বলেন, “সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতা চর্চার মাধ্যমে সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা পালন করতে হবে। সংগঠনের স্বচ্ছতা বজায় রাখতে গৃহীত সিদ্ধান্তগুলো সময়োপযোগী।”

সভায় উপস্থিত নেতৃবৃন্দ ক্লাবের সকল সাংবাদিকের জন্য দোয়া কামনা করেন, যেন তারা ন্যায়, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন।

এছাড়া ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের পরিচয় ব্যবহার করে কোনো সাংবাদিক যদি অনৈতিক দাবি বা কর্মকাণ্ডে জড়িত হন, তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবে দোয়া মাহফিল, কমিটির পদ পুনর্বিন্যাস

আপডেট: ০৯:০২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬