১১:০১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

তারেক রহমানের যশোর সফরকে স্বাগত জানিয়ে নাভারণে বিএনপির প্রচার মিছিল

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৪৯:২২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / ১৬

নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী তারেক রহমান-এর যশোর আগমনকে ঘিরে শার্শায় ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।
তাঁর সফর উপলক্ষে যশোরের শার্শা উপজেলায় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার (২২ এপ্রিল ২০২৬) বিকেলে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার নাভারণ বাজার এলাকায় আয়োজিত এ মিছিলে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং সফরকে কেন্দ্র করে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির জানান, আগামী সোমবার (২৭ এপ্রিল ২০২৬) প্রধানমন্ত্রীর যশোর সফরকে সফল করতে তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। সফরের সময় তিনি যশোরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন বলে জানা গেছে। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর স্মৃতিবিজড়িত শার্শার উলশী জিয়াখাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন।

এই সফর যশোর তথা শার্শার উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে। তিনি আশা প্রকাশ করেন, দীর্ঘদিনের অবহেলিত প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

উল্লেখ্য, সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে শার্শা উপজেলায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে এবং বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি জোরদার করা হয়েছে।

এসময় মিছিলে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান লিটন, প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, উপজেলা বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী শাহীন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, শ্রম বিষয়ক সম্পাদক শহিদ আলী, শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি উসমান আলী, বেনাপোল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মিলন, সহ-সভাপতি শাহাবুদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেরুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুস সবুর, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াছি উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান, সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাইমিনুল সাগর, বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

তারেক রহমানের যশোর সফরকে স্বাগত জানিয়ে নাভারণে বিএনপির প্রচার মিছিল

আপডেট: ০৮:৪৯:২২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬