ঝিকরগাছায় সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে দাখিল পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা আয়োজিত
- আপডেট: ০৭:৪২:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / ৮

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদরাসা হলরুমে রবিবার (১৯ এপ্রিল) বেলা ১২টায় ২০২৬ সালে অনুষ্ঠিতব্য দাখিল পরীক্ষা সুষ্ঠু, সুন্দর, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে কক্ষ প্রত্যবেক্ষকগনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মোঃ মুহিব্বুল ইসলামের সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেজিয়াতলা আলিম মাদরাসার অধ্যক্ষ মোঃ দ্বীন ইসলাম, কায়েমকোলা নেছারিয়া দাখিল মাদরাসার সুপার মিজানুর রহমান, বায়সা দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার কবীর হোসেন, ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদরাসার উপাধ্যক্ষ বদিউজ্জামান, সহকারী শিক্ষক শেখ মহাসীন আলী।
ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদরাসার সহকারী শিক্ষক মখলেছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতি মোঃ মুহিব্বুল ইসলাম বলেন, সরকার নকল মুক্ত পরিবেশে পরীক্ষা নিতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে মাদরাসা শিক্ষা বোর্ডের নীতিমালা অনুযায়ী তিনি সকল কক্ষ প্রত্যবেক্ষককে পরীক্ষা গ্রহণের অনুরোধ জানান।
মতবিনিময় সভায় ঝিকরগাছা উপজেলার বিভিন্ন মাদরাসার প্রায় শতাধিক শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন।























