০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

যশোরে তারেক রহমানের জনসভা ঘিরে কঠোর নিরাপত্তা, ৫ শতাধিক পুলিশ মোতায়েন

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩০:১৭ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৭৪

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের যশোরের জনসভাকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। সমাবেশস্থলে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে এবং সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন পাঁচ শতাধিক পুলিশ সদস্য। এর মধ্যে শতাধিক পুলিশ সদস্যের শরীরে সংযুক্ত থাকবে বডি ক্যামেরা।

রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে যশোর উপশহরের কলেজমাঠে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। তিনি বলেন, তারেক রহমান হেলিকপ্টারে যেখানে অবতরণ করবেন, সেই হেলিপ্যাড এলাকা থেকে শুরু করে সমাবেশস্থল পর্যন্ত পুলিশের পক্ষ থেকে দুই স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, সমাবেশ মঞ্চের চারপাশেও দুই স্তরের নিরাপত্তা বলয় থাকবে। পোশাকধারী পুলিশের পাশাপাশি ডিবি ও ডিএসবি সদস্যরা সার্বক্ষণিক নজরদারিতে থাকবেন। সমাবেশস্থলের আশপাশে বড় বড় গাছ থাকায় সেখানে কেউ যাতে অবস্থান নিতে না পারে, সে বিষয়েও বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এ বিষয়ে জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আলোচনা হয়েছে এবং তারা পুলিশের কাজে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

যানবাহন ব্যবস্থাপনা প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, শহরের পাঁচটি স্থানে যানবাহন রাখার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হয়েছে। ভিআইপি গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন সমাবেশস্থলে প্রবেশ করতে দেওয়া হবে না। এ জন্য পর্যাপ্ত সংখ্যক ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই প্রথমবারের মতো পুলিশের শরীরে বডি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। কোনো দুর্বৃত্ত অপরাধ করে পালিয়ে গেলেও তার কর্মকাণ্ড যাতে ক্যামেরায় ধারণ করা যায়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সমাবেশে দায়িত্ব পালনকারী শতাধিক পুলিশ সদস্য এই ক্যামেরা ব্যবহার করবেন।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য একটি মহড়ার আয়োজনও করা হবে।

প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল আহসান হাবীব, কোতোয়ালি থানার ওসি ফারুক আহমেদ, ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)শেখ মোহাম্মদ আলীসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

যশোরে তারেক রহমানের জনসভা ঘিরে কঠোর নিরাপত্তা, ৫ শতাধিক পুলিশ মোতায়েন

আপডেট: ১০:৩০:১৭ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬