১১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

যশোরে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৪১:২৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২৯

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে যশোর জেলার বাঘারপাড়া ও অভয়নগর উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) বাঘারপাড়া উপজেলা পরিষদ মিলনায়তন এবং অভয়নগর উপজেলা পরিষদ মিলনায়তনে পৃথকভাবে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আশেক হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম (সেবা)।

এ সময় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আশেক হাসান নির্বাচনকালীন আচরণবিধি প্রতিপালন, স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি ভোটগ্রহণের আগের দিনের প্রস্তুতি, ভোটগ্রহণ পদ্ধতি, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ব্যবস্থাপনা, ভোটার শনাক্তকরণ, ভোট গণনা এবং ফলাফল প্রেরণের প্রক্রিয়া সম্পর্কে প্রিজাইডিং অফিসারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি দ্রুত ও দক্ষতার সঙ্গে মোকাবিলার ওপর গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল),বাঘারপাড়া ও অভয়নগর থানার অফিসার ইনচার্জ, প্রিজাইডিং অফিসারগণ, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারবৃন্দসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

যশোরে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট: ০৪:৪১:২৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬