১১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

নড়াইল ও যশোরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিজিবি মোতায়েন

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:০০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • / ৩০

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সামনে রেখে নড়াইল ও যশোর জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচনকালীন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে।

বিজিবি সূত্র জানায়, যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় মোট ৩টি জেলার ১৬টি উপজেলার ১১টি সংসদীয় আসনে ৩০ দশমিক ৭ প্লাটুন বিজিবি মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করা হয়।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) দ্বিতীয় ধাপে নড়াইল জেলার ২টি সংসদীয় আসনে ৫ দশমিক ৫ প্লাটুন এবং যশোর জেলার ২টি আসনে ২ দশমিক ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

এছাড়া যশোর ব্যাটালিয়নের দায়িত্বাধীন নির্বাচনী এলাকায় গুরুত্বপূর্ণ ৭০টি স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও কেন্দ্র রেকি কার্যক্রমও চলছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, “সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে—এ বিশ্বাস আমাদের দৃঢ়।” তিনি আরও বলেন, দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবিধান ও আইনের আলোকে বিজিবি তাদের দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

উল্লেখ্য, প্রথম ধাপে গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) গোপালগঞ্জ জেলার ৩টি আসনে ৮ দশমিক ৭ প্লাটুন এবং যশোর জেলার ৪টি আসনে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

Please Share This Post in Your Social Media

নড়াইল ও যশোরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিজিবি মোতায়েন

আপডেট: ০৭:০০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬