যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালান মালামাল জব্দ
- আপডেট: ০৯:০২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- / ৩০

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল ও চৌগাছা সীমান্তে বিশেষ চোরাচালান বিরোধী অভিযানে বড় পরিমাণে মাদকদ্রব্য ও অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) হিজলী বিওপি ও বেনাপোল আইসিপি এবং আমড়াখালীর সীমান্ত এলাকা অবস্থিত বিশেষ টহলদল রবিবার (২৫ জানুয়ারি ২০২৬) এই অভিযান পরিচালনা করে।
অভিযানে WINCEREX কফ সিরাপ, শাড়ী, থ্রী-পিস, শাল চাদর, কম্বল এবং কসমেটিক্স সামগ্রী আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য এক লক্ষ পঁচাশি হাজার ছয়শত টাকা।
মাদকদ্রব্য মামলার আলামত হিসেবে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে বাকি চোরাচালানী পণ্য বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী গণমাধ্যমকে জানান, “দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্য আটক করতে সীমান্ত এলাকায় আমাদের বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত অভিযান চালিয়ে আমরা মাদকদ্রব্য ও বিভিন্ন চোরাচালান মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছি। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

















