০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / ৫০

নিজস্ব প্রতিবেদক: শীত মৌসুমে তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখা সদস্যদের পাশে দাঁড়িয়েছেন যশোর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা)।

শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) তিনি অভয়নগর থানা এলাকায় কর্মরত গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় পুলিশ সুপার গ্রাম পুলিশের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা মনোযোগসহকারে শোনেন। তিনি গ্রাম পুলিশের সদস্যদের সুস্থতা ও নিরাপত্তা কামনা করেন।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা) বলেন, তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন করতে গ্রাম পুলিশের সর্বোচ্চ সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) মো. রাজিবুল ইসলাম, অভয়নগর থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশ যশোরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ফোর্স সদস্য এবং গ্রাম পুলিশের সদস্যবৃন্দ।

গ্রাম পুলিশের সদস্যরা এ উদ্যোগের জন্য জেলা পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম

আপডেট: ১১:২৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬