শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র সর্বোচ্চ সতর্কতা: অতিরিক্ত ২০টি টহলদল মোতায়েন
- আপডেট: ০৫:২৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
- / ৭২

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ।। ইনকিলাব মঞ্চের নেতা ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী শরীফ ওসমান হাদীর ওপর গুলি বর্ষণের ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে বিজিবি’র সর্বোচ্চ সতর্কতা জারি করে অতিরিক্ত ২০টি টহরদল মোতায়েন করেছেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বিজিবি’র এমন নিরাপত্তা ব্যবস্থা জোরদার হামলাকারী যেন সীমান্ত দিয়ে ভারতে পালাতে না পারে, সে লক্ষ্যে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ব্যাপক চেকিং কার্যক্রম শুরু করেছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বলেন, “ওসমান শরীফ হাদীকে গুলি করা ব্যক্তিরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে ভারতে পালাতে না পারে, সে জন্য শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার সীমান্ত এলাকায় অতিরিক্ত ২০টি টহল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টে কঠোর চেকিং কার্যক্রম চলছে।”
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি বাড়ানো হয়েছে এবং সন্দেহভাজনদের চলাচলের ওপর বিশেষভাবে লক্ষ্য রাখা হচ্ছে।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) নিজ নির্বাচনী এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান শরীফ হাদী। গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।





















