১২:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে ৪১ কেজি ভারতীয় গাঁজা জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২৭:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • / ১৩৭

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের ঘিবা সীমান্তে অভিযানে ৪১ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) গভীর রাতে এ অভিযান পরিচালনা করে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) ঘিবা বিওপির একটি টহলদল।

বিজিবি জানায়, রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টহলদল ৭ নম্বর ঘিবা পূর্ব পাড়ার বরইবাগান সংলগ্ন মাঠে অবস্থান নেয়। রাত সাড়ে ১১টার দিকে দেখতে পায়, কয়েকজন ব্যক্তি মাথায় বস্তা নিয়ে ভারত সীমান্তের দিক থেকে বাংলাদেশে প্রবেশ করছে। টহলদল ধাওয়া করলে চোরাকারবারীরা বস্তা ফেলে পালিয়ে যায়।

পরে বস্তা উদ্ধার করে খুলে দেখা যায়—এর ভেতরে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা রয়েছে। মেপে দেখা যায় মোট ৪১ কেজি গাঁজা, যার বাজারমূল্য ১ লাখ ৪৩ হাজার ৫০০ টাকা।

জব্দ করা গাঁজা আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) বলেন, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানে বিজিবি মাদকদ্রব্যসহ বিভিন্ন চোরাচালানী পণ্য জব্দে সফল হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে ৪১ কেজি ভারতীয় গাঁজা জব্দ

আপডেট: ১১:২৭:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫