১০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

শার্শায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ আটক-১

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:১৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • / ৩৭

নিজস্ব প্রতিবেদক : যশোরের শার্শায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ২৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কায়বা ইউনিয়নের রাড়ীপুকুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, এসআই আলমগীর হোসেন ও এএসআই মো. আহিদুজ্জামান খান সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় মো. মোস্তাফিজুর রহমান ওরফে মোস্তফা (৫০)-কে ২৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।

তিনি সোনাতনকাটি গ্রামের মৃত মোকলেছুর রহমানের ছেলে।

ঘটনার পর শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-১৭, তাং-২১/১১/২০২৫) দায়ের করা হয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলিম বলেন, “উদ্ধার হওয়া গাঁজা আলামত হিসেবে সংরক্ষণ করা হয়েছে এবং গ্রেপ্তার হওয়া আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।”

Please Share This Post in Your Social Media

শার্শায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ আটক-১

আপডেট: ১২:১৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫