০১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

কথার কথা নয়, ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হবেই: প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৪১:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / ১১৫

নিজস্ব প্রতিবেদকঃ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আবারও জোর দিয়ে বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর কোনো বিকল্প নেই।

আজ বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে এক ‘অতি জরুরি’ বৈঠকের সূচনা বক্তব্যে এ কথা বলেন প্রধান উপদেষ্টা।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যকার অবশিষ্ট মতানৈক্য নিরসন ও সনদে স্বাক্ষরের সিদ্ধান্ত চূড়ান্ত করতে বৈঠকটি ডাকে জাতীয় ঐকমত্য কমিশন। আগামী ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলোর জুলাই সনদে স্বাক্ষর করার কথা।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ‘আশা করি আগামী ১৭ অক্টোবর সব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে।’

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অধ্যাপক ইউনূস বলেন, এটি কথার কথা নয়। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবেই। নির্বাচন উৎসবমুখর করতে সব পদক্ষেপ নেবে সরকার।

বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা অংশ নেন।

উপধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্থে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণার পর নির্বাচন কমিশন ভোটের প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যেই অনেকে ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় প্রকাশ করছেন। বিশেষ করে নির্বাচনের পদ্ধতি এবং জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোট অনুষ্ঠানের সময়ক্ষণ নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ চলছে। তবে সরকারের তরফে বারবার বলা হচ্ছে ঘোষিত সময়েই নির্বাচন হবে দেশে।

Please Share This Post in Your Social Media

কথার কথা নয়, ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হবেই: প্রধান উপদেষ্টা

আপডেট: ১০:৪১:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫