১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

যশোরে বিজিবি’র অভিযানে ২২৫.৩১ গ্রামের ২ পিস স্বর্ণের বারসহ যুবক আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৪১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ১১১

নিজস্ব প্রতিবেদক: যশোরের রাজারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে দুইটি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টায় খুলনা-যশোর মহাসড়কের রাজারহাট বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাস্তার ওপর থেকে সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়। পরবর্তীতে তার পরিহিত প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় উদ্ধার করা হয় দুটি স্বর্ণের বার, যার মোট ওজন ২২৫.৩১ গ্রাম। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন, ৪ হাজার ৮১০ টাকা জব্দ করা হয়। সব মিলিয়ে উদ্ধারকৃত মালামালের মোট মূল্য আনুমানিক ৩৪ লাখ ৭৯ হাজার ২৬২ টাকা।

আটক যুবকের নাম মোঃ বাদশা শেখ (২৫)। তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি থানার পোদমদী গ্রামের মো. সোহেল শেখের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাদশা স্বীকার করেছেন, তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার একদল স্বর্ণ চোরাকারবারীর কাছ থেকে বারগুলো সংগ্রহ করে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) বলেন, “দীর্ঘদিন ধরেই সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ গোয়েন্দা তৎপরতা ও অভিযান চলছে। এরই অংশ হিসেবে এই স্বর্ণ উদ্ধার করা সম্ভব হয়েছে। সীমান্তে চোরাচালান রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

আটককৃত আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণবার যশোর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

যশোরে বিজিবি’র অভিযানে ২২৫.৩১ গ্রামের ২ পিস স্বর্ণের বারসহ যুবক আটক

আপডেট: ০৩:৪১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫