১০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

নড়াইলে ডিবি পুলিশ পরিচয়ে রাতের আধারে একজনকে তুলে নেওয়ার অভিযোগ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৪৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • / ৯৫

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের তপনভাগ গ্রামের মোঃ ইব্রাহিম মোল্যা ( ৪০) নামে একজনকে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে নড়াইল সদর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্ত্রী ইরানী খাতুন (২৭)।

বাদীর নড়াইল সদর থানায় দায়েরকৃত লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ২রা সেপ্টেম্বর সোমবার রাত অনুমান সাড়ে তিনটার দিকে অজ্ঞাত পরিচয় ৭/৮ জন লোক ডি বি পুলিশ পরিচয়ে আমার বসত ঘরের দরজা ধাক্কা দিয়ে দরজা খুলতে বলে,এ সময় আমার স্বামী মোঃ ইব্রাহিম মোল্যা দরজা খুলে দেন। দরজা খোলার পর অজ্ঞাত লোকগুলো মামলার প্রয়োজনে ডিবি অফিসে যেতে হবে বলে আমার স্বামীকে নিয়ে বেরিয়ে যায়, ঘটনার আকর্ষীকতায় সে সময় সেখানে আমার প্রতিবেশী রমজান মোল্যা (৫০)পিতা- মৃত মনছোফ মোল্যা, রুহুল আমিন (৩০), পিতা- আব্দুর রহমান, পারুল বেগম (৪০), স্বামী- রমজান মোল্যাসহ অনেকে উপস্থিত ছিলেন। এরপর ২ই সেপ্টেম্বর সকাল অনুমান ৯টার সময় আমি নড়াইল ডিবি অফিসে আমার স্বামীর খোঁজ করতে আসলে ডিবি পুলিশ আমার স্বামীকে তুলে আনেনি বলে জানায়।

উল্লেখ্য আমার স্বামী নড়াইল সদর থানার মামলা নং ৬৫ তাং ৩০/১১/২০১৭ ইং জি আর ৬৫৬/২০১৭(N) হতে উদ্ভুত এম.সি ১৯১/২১ নং হত্যা মামলার এজাহারকারী এবং চার্জশীটের এক নম্বর স্বাক্ষী, উক্ত মামলার আসামীদের সাথে আরো একাধিক মামলা চলমান এবং বিরোধ বিদ্যমান রয়েছে। আমার বদ্ধ মুল ধারণা পূর্বের মামলার আসামীরা মিথ্যা ডি বি পুলিশ পরিচয়ে আমার স্বামীকে তুলে নিয়ে গেছে এবং তাকে অজ্ঞাত স্থানে নিয়ে খুন জখম করতে পারে।

এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, এ বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

নড়াইলে ডিবি পুলিশ পরিচয়ে রাতের আধারে একজনকে তুলে নেওয়ার অভিযোগ

আপডেট: ০৮:৪৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫